ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বিরোধিতার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে এবং সারাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে শহরের নিরালা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। এ সময় জেলা যুবলীগের সভাপতি রেজাউল রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক এবং সদর থানা যুবলীগের সভাপতি আবু সায়েম তালুকদার বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।  সমাবেশ বক্তারা সারাদেশে মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার প্রতিবাদ জানান। একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতারকারীদেরও প্রতিবাদে জানানো হয়।  এ সময় যুবলীগের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ads
ads
ads

Our Facebook Page

↑